নববর্ষ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। সভায় বক্তারা নববর্ষের গুরুত্ব ও নৈতিক…
