পরীক্ষায় কড়াকড়ি নিয়ে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন জ্বালানিমন্ত্রীর, প্রান্তিক গ্রাহকদের বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা
পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন বা নকল রোধে শিক্ষা মন্ত্রণালয়ের কড়াকড়ির বিরুদ্ধে পরীক্ষার্থীদের চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি উল্লেখ করেন, শিক্ষামন্ত্রী একটি স্বচ্ছ ও মানসম্মত পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চান যেন শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার মধ্যে থাকে। এমন একটি ইতিবাচক উদ্যোগের পরও মন্ত্রীর পদত্যাগ দাবি করে…
