আইএলও অধিবেশনে বাংলাদেশের নতুন সরকারকে ৪৭ দেশের সমর্থন; শ্রমিক সুরক্ষায় প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনার কথা জানালেন মাহদী আমিন
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি বিশ্ব সম্প্রদায়ের ব্যাপক সমর্থন ও আস্থার প্রতিফলন ঘটেছে। সোমবার (৩০ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এই অধিবেশনে অংশগ্রহণকারী ৪৭টি দেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। অধিবেশনে বাংলাদেশের পক্ষে নবম অগ্রগতি রিপোর্ট পেশ…
