তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিতে কাজ করছে সরকার, পেট্রোল-অকটেনে প্রস্তুতি সম্পন্ন
দেশে জ্বালানি সংকট মোকাবিলা ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের জ্বালানির তিন মাসের মজুত গড়ে তোলার কাজ করছে সরকার। রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে আগের অনেক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ফোর্স মেজর’ (চুক্তি পালনে দায়মুক্তি)…
