তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে প্রজন্ম রক্ষায় ঘরে ঘরে সচেতনতার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

তামাক ও নিকোটিনের মরণঘাতী প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি উল্লেখ করেন, পর্যাপ্ত সচেতনতার অভাবেই দেশে প্রতিনিয়ত অসংক্রামক ব্যাধির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং তামাক ও…

Read More

দেশের গণতন্ত্রকামী জনগণই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস: প্রধানমন্ত্রী

দেশের গণতন্ত্রকামী জনগণই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপির অপর নাম হলো একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অদম্য সংগ্রাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসব কথা বলেন। ঐতিহাসিক…

Read More

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে শিক্ষক সংকট সমাধানের উদ্যোগ: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি পরীক্ষা পেছানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সার্বিক দিক বিবেচনা করে পবিত্র রমজান মাসের পরপরই এই পরীক্ষা আয়োজন করা হবে। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে সাম্প্রতিক চীন সফর পরবর্তী আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ড. আ…

Read More

সীমান্তে চোরাচালান, মাদকপাচার ও হত্যা বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ-ইন এবং সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও সংশ্লিষ্টদের আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করার জন্য বিজিবি…

Read More

আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে যৌথ এবং সমন্বিত উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং একটি সুস্থ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের…

Read More

গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসে উন্নত চিকিৎসাসেবা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

গ্রামাঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা হাতের নাগালের মধ্যে নিয়ে আসতে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ৯টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা নিশ্চিত…

Read More

ঝরে পড়া শিক্ষার্থীদের কর্মসংস্থানে টিটিসি প্রশিক্ষণ এবং জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার

জিপিএ-৫-এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষা খাতকে পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২৮ সালের শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাক্রমকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা…

Read More

শিল্প ও রপ্তানিমুখী কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ও আগাম লোডশেডিং সূচি প্রকাশের দাবি

দেশের শিল্প খাতের বিশ্বমানের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে দীর্ঘমেয়াদি, পূর্বানুমানযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনৈতিক নীতিনির্ধারকরা। একই সঙ্গে শিল্পাঞ্চল ও রপ্তানিমুখী কারখানাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা এবং কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে আগাম লোডশেডিং সূচি প্রকাশের দাবি তুলেছেন তাঁরা। রোববার (৩০ আগস্ট) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব…

Read More

খাদ্য গুদামের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আকস্মিক পরিদর্শনে খাদ্যমন্ত্রী

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। সরকারের বিভিন্ন খাদ্য কর্মসূচির নির্ধারিত সুফল সাধারণ মানুষের বদলে কোনোভাবেই সিন্ডিকেটের পকেটে যেতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্য গুদাম আকস্মিকভাবে পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে…

Read More

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না, গুমের আসামীদের বিচার হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ থাকবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গুমের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা যত ক্ষমতাবানই হোক না কেন, তাদের আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা বলেছেন তিনি। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক…

Read More