ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সমতল অঞ্চলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মান সমৃদ্ধ করার লক্ষ্যে বাস্তবায়িত ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এসব উপকরণ সুবিধাভোগীদের হাতে…

Read More

বর্তমানে সবাই নির্বিঘ্নে নিজ নিজ বক্তব্য ও মতামত প্রকাশ করতে পারছে: রিজভী

বর্তমানে দেশে একটি মুক্ত পরিবেশ বিরাজ করছে এবং সবাই নির্বিঘ্নে নিজ নিজ বক্তব্য ও মতামত প্রকাশ করতে পারছেন, যা দীর্ঘ সময় ধরে এ দেশে অনুপস্থিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি উল্লেখ করেন, কৃত্রিম উপায়ে সমাজে বিভেদ তৈরি করার চেষ্টা করা হলেও এ দেশের সব ধর্ম…

Read More

সিন্দুকের চেয়েও এখন বড় ব্যবসাপ্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবেই পরিবর্তিত হয়ে গেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি উল্লেখ করেছেন, বর্তমান বাস্তবতায় কোনো বড় ব্যবসাপ্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। বুধবার (১ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও…

Read More

আদালতে শেখ হাসিনার আমলের পরিস্থিতি অব্যাহত রাখা যাবে না: রুহুল কবির রিজভী

আমাদের সমাজ ও ইতিহাস-ঐতিহ্যে ন্যায়বিচার সম্পর্কে যে মূল্যবোধ রয়েছে, তা সুপ্রতিষ্ঠিত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত শেখ হাসিনা সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদালতের রায় নিয়ন্ত্রিত হতো। দেশের বিচারব্যবস্থায় সেই পরিস্থিতি আর কোনোভাবেই অব্যাহত রাখা যাবে না এবং ন্যায়বিচারকে প্রকৃত অর্থেই নিশ্চিত…

Read More

টেক্সটাইল খাতের অগ্রগতিতে গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

আগামী দিনে দেশের টেক্সটাইল খাতকে আরও গতিশীল করতে গবেষণা, নতুন উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন এবং কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১ জুলাই) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার (১ জুলাই) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকির নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন…

Read More

পীরগঞ্জে জামায়াত এমপির বিশেষ বরাদ্দের প্রকল্পে স্বজনপ্রীতির অভিযোগ, সভাপতি ভাগনে ও ভগ্নিপতি

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মো. নুরুল আমিনের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ঘিরে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। টেস্ট রিলিফ (টিআর), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকা) কর্মসূচির বিভিন্ন প্রকল্পে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ সদস্যের আপন ভাগনে, ভগ্নিপতিসহ নিকটাত্মীয়দের। একই পরিবারের একাধিক সদস্যকে একাধিক প্রকল্পের দায়িত্ব দেওয়ায় বরাদ্দের…

Read More

বাংলাদেশে ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় বাংলালিংকের স্বত্বাধিকারী ভিওন গ্রুপ

বাংলাদেশের টেলিকম ও সম্ভাবনাময় ডিজিটাল খাতে ১০০ কোটি মার্কিন ডলার বা সমপরিমাণ প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চায় মোবাইল অপারেটর বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন গ্রুপ। এ লক্ষ্যে ‘এখনই বাংলাদেশে বিনিয়োগ করুন’ শীর্ষক বিশেষ প্রচারের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) এই বিশাল বিনিয়োগের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে তারা। সোমবার (২৯ জুন) প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের…

Read More

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় দ্বিগুণ: সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে মাসিক যে ব্যয় হয়, তা টোল থেকে প্রাপ্ত মোট আয়ের প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার জাতীয় সংসদ অধিবেশনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান। মন্ত্রী জানান, বর্তমানে গড়ে প্রতি মাসে এই টানেলের টোল থেকে সরকারের আয় হয়…

Read More

জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ: বিতরণ সংস্থাগুলোকে তদন্তের নির্দেশ বিদ্যুৎ বিভাগের

চলতি জুন মাসে অন্যান্য স্বাভাবিক মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া গেছে। গ্রাহকদের এই ভোগান্তি ও হয়রানি কমাতে পুরো বিষয়টি জরুরিভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ…

Read More