জেদ্দায় পৌঁছাল বছরের প্রথম হজ ফ্লাইট: ৪১৯ জন হাজিকে ফুল দিয়ে বরণ
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাওয়া ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইটটি সফলভাবে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট বিজি ৩০০১ (BG 3001) ৪১৯ জন হজযাত্রী নিয়ে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের এক উষ্ণ ও আবেগঘন অভ্যর্থনা জানানো…
