সিরাজগঞ্জে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন: শাহজাদপুরের পিআইওকে গ্রেফতার করেছে দুদক
দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩ মে) দিবাগত রাতে পাবনা সদর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের…
