ফরিদপুরে পরিত্যক্ত ব্যাগে মেলা রিমোট কন্ট্রোল বোমাটি ছিল অত্যন্ত শক্তিশালী
ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকায় পরিত্যক্ত ব্যাগে পাওয়া বোমাটি অত্যন্ত শক্তিশালী ও প্রাণঘাতী ছিল বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তায় রাখার পর রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি বোম্ব ডিসপোজাল টিম এটি সফলভাবে নিষ্ক্রিয় করে। অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষজ্ঞরা জানিয়েছেন, উদ্ধারকৃত…
