লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৬ মে) সকালে লন্ডনের হোটেল হিলটনের লবিতে এই অনানুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম বঙ্গভবন প্রেস উইংকে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত তাৎক্ষণিক এ সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির…
