ভোটের পুরনো সমীকরণ এবার বদলে যাবে: আসিফ মাহমুদ
গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসন্ন নির্বাচনে ভোটের পুরনো সব হিসাব-নিকাশ বদলে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি দাবি করেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে গত ৫০-৫৫ বছর ধরে যে রাজনৈতিক সমীকরণ চলে আসছিল, এবারের নির্বাচনে তার প্রতিটি ইকুয়েশন ভেঙে গেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘তারুণ্যের উৎসব ২০২৬’…
