রাজশাহী-৪ আসনে ২৪৪ শতাংশ ভোট কাস্ট, গণভোটের ফলাফলে বড় ধরনের গরমিল: জামায়াত প্রার্থীর জয় এবং পরিসংখ্যানের গোলকধাঁধা, নেপথ্যে কে?
সদ্য অনুষ্ঠিত দেশব্যাপী গণভোটের ফলাফলে বড় ধরনের পরিসংখ্যানগত গরমিল ও অস্বাভাবিক ভোট কাস্টিংয়ের তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজশাহী-৪ আসনে ভোট প্রদানের হার দাঁড়িয়েছে প্রায় ২৪৪.২৯৫ শতাংশ, যা স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়ার হিসেবে নজিরবিহীন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজশাহী-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন।…
