দুর্গম এলাকার সফল শিক্ষা মডেল জাতীয় পর্যায়ে সম্প্রসারণ করা হবে: ববি হাজ্জাজ

দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি ও উন্নয়ন সংস্থাগুলোর উদ্ভাবনী শিক্ষা উদ্যোগগুলো জাতীয় পর্যায়ে সম্প্রসারণে সরকার কাজ করতে আন্তরিকভাবে আগ্রহী বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সফল মডেলগুলোকে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশের প্রতিটি ঘরে শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে…

Read More

বৈদেশিক বিনিয়োগ আনলে মিলবে দেড় শতাংশ কমিশন, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখন থেকে কোনো ব্যক্তি—তিনি বাংলাদেশি হোন বা বিদেশি—দেশে বৈদেশিক বিনিয়োগ নিয়ে এলে মোট বিনিয়োগের ওপর দেড় শতাংশ (১.৫%) কনসালটেন্সি ফি বা কমিশন পাবেন। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জোহরাত আদিব চৌধুরীর এক…

Read More

শতভাগ কাগজবিহীন হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক পারমিট প্রক্রিয়া

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শ্রমবাজারকে আরও গতিশীল, দক্ষ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করতে কর্মসংস্থান অনুমতি বা ওয়ার্ক পারমিট প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার এনেছে দেশটির মানবসম্পদ ও আমিরাতিয়াকরণ মন্ত্রণালয়। সরকারি আমলাতান্ত্রিকতা সম্পূর্ণ দূর করার লক্ষ্য নিয়ে গৃহীত ‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি প্রোগ্রাম’-এর আওতায় এই আধুনিক উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই সংস্কারের ফলে এখন থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে,…

Read More

১৮০ দিনের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালু হচ্ছে: প্রধানমন্ত্রী

আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ৫টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১০ জুন) বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় দেশের সাধারণ জনগণকে ‘ই-হেলথ কার্ড’…

Read More

বিরোধী দলীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় সরকার দলীয় নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বুধবার (১০ জুন) সংসদ অধিবেশনে ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তোলেন। তিনি সংবাদমাধ্যমের সূত্র উল্লেখ করে বলেন, সরকার দলীয়…

Read More

নারীদের অবদান অনস্বীকার্য, তবে অধিকার ও নেতৃত্বের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন: ড. মঈন খান

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীল খাতগুলোতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পেলেও তাদের অধিকার ও নেতৃত্বের সুযোগ আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে কর্মরত লাখো নারী দেশের রপ্তানি আয় ও প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন বলে তিনি উল্লেখ করেন।…

Read More

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি জরুরি: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণ করা জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে সোমবার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর এই দিবসটি আমাদের প্রাত্যহিক জীবনের পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং আস্থার গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে…

Read More

ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে আইন সংশোধন করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য করার বিধান দেশের আইনে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সোমবার (৮ জুন) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক…

Read More

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

২২ লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তাঁর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুন জাতীয় আর্মি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের চূড়ান্ত বা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে সদয় সম্মতি…

Read More

বিশ্ববাজারে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান শক্তিশালী হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বিশ্ব বাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে দেশের তৈরি ওষুধ ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা অভ্যন্তরীণ স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে তিনি উল্লেখ করেন। সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই তথ্য…

Read More