পাসপোর্ট পেলেও রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পাসপোর্ট দেওয়া এবং নাগরিকত্ব পাওয়া দুটি ভিন্ন বিষয়। উপদেষ্টা জানান, বহু বছর আগে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। তৎকালীন…
