‘ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে’: ভোট দিয়ে এ্যানির প্রতিক্রিয়া
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। ভোট দেওয়ার পর এ্যানি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর একটি সুন্দর পরিবেশ…
