রামেক হাসপাতালের পরিচালককে ‘ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’: ভেন্টিলেটর সংকটে শিশু মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভেন্টিলেটরের অভাবে গত ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যুর ঘটনায় চরম ক্ষোভ ও উষ্মা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের পরিচালক সময়মতো সংকটের কথা না জানানোয় তার কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘পরিচালক আমাদের জানাননি যে তার কাছে ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।’ বৃহস্পতিবার রাজধানীর…

Read More

র‌্যাবের ১২তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আহসান হাবীব পলাশ। শনিবার (২৮ মার্চ) তিনি নতুন এই পদের দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) আহসান হাবীবকে র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ প্রদান করে। ১৯৯৫ সালে ১৫তম…

Read More

জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে আমির হামজার কটাক্ষ; কুষ্টিয়ায় রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা মহলে তীব্র ক্ষোভ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আমির হামজা দাবি করেন, জ্বালানিমন্ত্রীর বিভিন্ন বক্তব্যে ইসলামবিদ্বেষ…

Read More

ভিসা থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের শতভাগ নিশ্চয়তা নেই: মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। দূতাবাস স্পষ্ট করেছে যে, ইউএস ভিসা থাকা মানেই দেশটিতে ভ্রমণের শতভাগ গ্যারান্টি নয়। একজন ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং সেখানে কতদিন…

Read More

দুই দশক পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ শনিবার (২৮ মার্চ) তিনি সেখানে উপস্থিত হয়ে দলীয় ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি নিজেই…

Read More

পুলিশ আর কোনো দলের লাঠিয়াল বাহিনী হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বর্তমান পুলিশ বাহিনী তাদের বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাহিনীটি যেন আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরে পায়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে…

Read More

অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক বিস্ফোরক দাবি করেছেন। তার মতে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের শুরুর দিকে ‘ডিপ স্টেট’ বা রাষ্ট্রের প্রভাবশালী কিছু গোষ্ঠী তাদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা…

Read More

সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ভালো থাকার অঙ্গীকার হোক: প্রধানমন্ত্রী তারেক রহমান

এবারের স্বাধীনতা দিবসে সমাজের নির্দিষ্ট কোনো অংশ নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে একসঙ্গে ভালো থাকার অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সরকার গঠনের পর এই প্রথমবারের মতো…

Read More

প্রকৃত অবস্থা দেখতে নিজেই টিকিট কেটে জাতীয় চিড়িয়াখানায় প্রতিমন্ত্রী টুকু

রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বেলা ১১টার দিকে চিড়িয়াখানায় আসেন তিনি। এ সময় প্রটোকল ছাড়াই সাধারণ দর্শনার্থীর মতো নিজেই টিকিট কেটে ভেতরে প্রবেশ করেন প্রতিমন্ত্রী। প্রায় দুই ঘণ্টা অবস্থানকালে তিনি বিভিন্ন প্রাণীর খাঁচা, চিকিৎসাকেন্দ্র ও ওষুধ সংরক্ষণাগার ঘুরে দেখেন। সালাউদ্দিন টুকু…

Read More

সবাইকে নিয়ে সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

সবাইকে নিয়ে সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেছেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই একাত্তরের রণাঙ্গনের…

Read More