মার্কিন বিনিয়োগকারীদের পুঁজি, প্রযুক্তি ও বৈশ্বিক অভিজ্ঞতাকে বাংলাদেশ স্বাগত জানায়: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে এগিয়ে আসতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন, বাংলাদেশ সরকার মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মূলধন, আধুনিক প্রযুক্তি, দক্ষতা এবং বৈশ্বিক অভিজ্ঞতাকে সানন্দে স্বাগত জানাতে প্রস্তুত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশে আগত মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী…

Read More

জেএসসি ও এসএসসি সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন নিষ্পত্তি হবে মাঠপর্যায়েই

অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে সরাসরি মাঠপর্যায়েই নিষ্পত্তি করা যাবে। সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার, জেলা বা সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা ‘ক’ ক্যাটাগরিভুক্ত এসব আবেদন নিষ্পত্তি করতে পারবেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন…

Read More

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলের একক প্রার্থী চূড়ান্ত করতে জাতীয় স্থায়ী কমিটির উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থায়ী কমিটির এই বৈঠকেই দলের সার্বিক রাজনৈতিক কৌশল বিবেচনা করে রাষ্ট্রপতি পদের প্রার্থী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রার্থী মনোনীত হওয়ার পর দলের পক্ষ থেকে…

Read More

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নতুন নির্দেশনা জারি

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধসহ যেকোনা আলোকসজ্জা সম্পূর্ণভাবে না করার আহ্বান জানানো হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত…

Read More

তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য: মন্ত্রী আমির খসরু

তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কোনো অবস্থাতেই তথ্যের বিভ্রান্তি তৈরি করবে না। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্তই যেকোনো কার্যকর জননীতি প্রণয়নের পূর্বশর্ত। বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস: পলিসি,…

Read More

বেকারত্ব দূরীকরণে ও কর্মসংস্থানের সুনির্দিষ্ট মেলবন্ধন তৈরিতে জেলা পর্যায়ে চালু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’: ড. মাহদী আমিন

বেকারত্ব দূরীকরণ এবং চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে দেশে জেলা পর্যায়ে চালু হতে যাচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’। এই প্রক্রিয়ায় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হবে। বুধবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো বাস্তবায়ন: নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনের…

Read More

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সবাই ‘বাংলাদেশি’, কোনো ‘আদিবাসী’ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই পরিচয়, আমরা সবাই ‘বাংলাদেশি’, এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই বলে স্পষ্ট বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকই সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করেন। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে চিটাগাং হিল ট্র্যাকটস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) আয়োজিত…

Read More

আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সর্বাত্মক সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের অত্যন্ত অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বলেন, দেশে বিনিয়োগে আগ্রহী যেকোনো বিদেশি বিনিয়োগকারীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করতে সরকার প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি…

Read More

সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দেখতে পারবে শিক্ষার্থীরা: তথ্য উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরসহ দেশের সব জাদুঘর শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে সপ্তাহে নির্দিষ্ট একদিন শিক্ষার্থীরা কোনো টিকিট মূল্য ছাড়াই বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবে। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য…

Read More

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১১১, ধসে পড়েছে বহু ভবন

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা একটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ জন ছাড়িয়েছে। আকস্মিক এই ভূকম্পনে অনেক ভবন ধসে পড়েছে এবং শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। এতে বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন এবং আতঙ্কে বাসিন্দাদের বড় একটি অংশ নিরাপদ আশ্রয়ে সরে গেছেন বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)…

Read More