বাংলাদেশের জ্বালানি সংকট নিরসন ও বস্তি আধুনিকীকরণে পাশে থাকতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
বাংলাদেশের বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশবান্ধব জ্বালানি খাতে চীন যৌথভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশে সৌর ও নবায়নযোগ্য শক্তি বিকাশের এটিই উপযুক্ত সময় উল্লেখ করে এ খাতে সর্বাত্মক সহযোগিতার কথা জানান তিনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়…
