বরিশালে জলাতঙ্কের টিকার তীব্র সংকট: ৬ মাস ধরে মিলছে না সরকারি হাসপাতালে, হাহাকার ফার্মেসিতেও
বরিশালে কুকুর বা বিড়ালের কামড়ে আহত রোগীদের জন্য জীবনরক্ষাকারী ‘অ্যান্টি-র্যাবিস’ বা জলাতঙ্কের ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। গত ছয় মাস ধরে জেলার সরকারি হাসপাতালগুলোতে এই টিকা মিলছে না। একই সঙ্গে নগরীর বেসরকারি ওষুধের দোকানগুলোতেও সরবরাহ না থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে। শনিবার (৯ মে) সকালে বরিশাল সদর হাসপাতাল (জেনারেল হাসপাতাল)…
