প্রকৃত কৃষকদের ডাটাবেজ তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর; দ্রুত ‘কৃষক কার্ড’ চালুর নির্দেশ
দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষিকে আধুনিকায়ন এবং কৃষকদের সরাসরি সরকারি সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রকৃত কৃষকদের শনাক্ত করে প্রযুক্তির মাধ্যমে তাদের কাছে সরাসরি সেবা পৌঁছে দিতে হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় মন্ত্রিসভার সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং…
