আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থানের আহ্বান জোনায়েদ সাকির
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য নয়, বরং এটি দেশ পুনর্গঠনের নির্বাচন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণ ও জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ‘মাথাল’ প্রতীকে…
