ভিসা জটিলতায় দেশের ভাবমূর্তি নিয়ে সতর্কবার্তা পররাষ্ট্র উপদেষ্টার
বাংলাদেশি নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা এবং এর কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি স্পষ্টভাবে জানান, নাগরিকদের ভিসা না পাওয়ার দায় তিনি ব্যক্তিগতভাবে বা এককভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর নিতে রাজি নন। বরং এটি পুরো সিস্টেম ও দেশের সামগ্রিক পরিস্থিতির একটি…
