তফশিল ঘোষণার আগে পদত্যাগ করছেন ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম (তথ্য ও সম্প্রচার উপদেষ্টা) এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (স্থানীয় সরকার উপদেষ্টা) আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, নির্বাচন কমিশন (ইসি) আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করতে পারে। তার ঠিক আগেই এই দুই উপদেষ্টা…
