ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্য সরকারের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছেন, যেখানে তিনি দুর্নীতি সংক্রান্ত ‘একটি ভুল বোঝাবুঝি’ দূর করতে আগ্রহী। সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব ও সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করেছে, তিনি বা তার মা ‘ক্ষমতা ও…

Read More

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে আসবে: গভর্নর আহসান মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আশা প্রকাশ করেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসবে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।গভর্নর জানান, মূল্যস্ফীতি কমে এলে সুদের হারেও শিথিলতা আনা হতে পারে। তিনি বিনিময় হারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, এই…

Read More

পাকিস্তানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত

পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালানোর পর ইসলামাবাদের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করেছে ভারত। মঙ্গলবার পুণে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল চৌহান বলেন, অভিযানে কতটা ক্ষতি হয়েছে তা নয়, বরং এর ফলাফলই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “ক্ষয়ক্ষতি গুরুত্বপূর্ণ নয়, পরিণাম গুরুত্বপূর্ণ।…

Read More

ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে ডাকাতি রোধে র‍্যাবের টহল জোরদার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সাম্প্রতিক ডাকাতির ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে র‍্যাব-১৪ টহল কার্যক্রম জোরদার করেছে। মঙ্গলবার (৩ জুন) রাত ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর চরপাড়া বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধনের নেতৃত্বে ওই টহল কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে র‍্যাব সদস্যরা বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান এবং যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট…

Read More

ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে তবে ফ্যাসিজম রয়ে গেছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে।” রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার (৩ জুন) অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক সংস্কারের বিষয়ে তার দলের অবস্থান…

Read More

খুলনার রাজনীতিতে আলী আসগার লবীর প্রত্যাবর্তন, ক্ষুব্ধ তৃণমূল

১৯ বছর পর খুলনার রাজনীতিতে সক্রিয় হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি আলী আসগার লবী। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে অংশ নেওয়ার মাধ্যমে তার প্রত্যাবর্তনের বিষয়টি সামনে আসে। তবে তার এই সক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।খুলনার একটি আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আলী আসগার লবীর প্রার্থী হওয়ার গুঞ্জন রাজনীতিতে উত্তাপ সৃষ্টি…

Read More
Image

বেল: গরমের প্রাকৃতিক টনিক

প্রচণ্ড গরমে ক্লান্ত শরীর যখন হাঁসফাঁস করে, তখন এক গ্লাস ঠান্ডা বেলের শরবত যেন প্রাকৃতিক আরাম! শুধু আরামের জোগানই নয়, বেল কিন্তু গরমের অসুস্থতা প্রতিরোধেও বেশ কার্যকর। পুষ্টিগুণে ভরপুর এই ফলটি শরীরকে রাখে ঠান্ডা, ত্বককে রাখে উজ্জ্বল এবং চুলকে করে সুস্থ ও মজবুত। শরীর ঠান্ডা রাখে, শক্তি ফেরায় গ্রীষ্মে ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায়…

Read More
Image

পানির ট্যাংক পরিষ্কারে ব্লিচিং পাউডার : উপকার নাকি ক্ষতি?

জলাধার বা পানির ট্যাংক জীবাণুমুক্ত করতে অনেকেই ব্যবহার করেন ব্লিচিং পাউডার বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস ও শেওলা দূর করতে কার্যকর হলেও, অসাবধানতায় এর ব্যবহার হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণ। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ব্লিচিং ব্যবহারে পানিতে ক্লোরিনের মাত্রা বেড়ে গিয়ে ত্বকে জ্বালা, চোখে পানি, শ্বাসকষ্ট, এমনকি বমির মতো সমস্যা হতে পারে। শিশু, বয়স্ক ও হাঁপানির…

Read More
Image

শহীদ জিয়া শুধু ব্যক্তি নন, গণতন্ত্রের প্রতীক: তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি গণতন্ত্রের এক অমর প্রতীক—এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তার শাহাদত শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি ছিল দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য এক বড় ত্যাগ।” লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব…

Read More
Image

নিবন্ধনহীন নতুন দলগুলোই নির্বাচন চায় না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ৫২টির বেশি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন চায়। শুধু ৫ আগস্টের পর গঠিত কিছু অপ্রতিনিধিত্বশীল দলই নির্বাচন চায় না বলে মন্তব্য করেন তিনি। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত এক…

Read More