‘মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম’: স্বাস্থ্যমন্ত্রীকে হাসিমুখে থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার (১৮ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এক নজিরবিহীন ও হাস্যোজ্জ্বল মুহূর্তের সৃষ্টি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বারবার প্রশংসা সূচক বাক্য ব্যবহার করায় প্রধানমন্ত্রী তাকে সহাস্যে থামিয়ে দেন। স্বাস্থ্যমন্ত্রী যখন তার বক্তব্যে প্রধানমন্ত্রীর নিরলস কাজ, সংসদে দীর্ঘ…
