চাঁদপুরে আ.লীগ ছেড়ে বিএনপিতে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তারা দলবদল করেন। রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীর নেতৃত্বে এই বিশাল কর্মী বাহিনী বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে…
