বিশ্ববাজারে বড় সংকটের আশঙ্কা: কৌশলগত ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা…
