নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: কর্মকর্তাদের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর
সরকারি কর্মকর্তাদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত না থাকলে এবং এ সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি বিষয়ক…
