ভালো নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সব পক্ষের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এটি আমাদের দায়িত্ব, আর ভালো নির্বাচন করতে সবার সহযোগিতা প্রয়োজন।” মঙ্গলবার (২৫ নভেম্বর) নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান…
