Abul Hossain

Image

৯ কোটি টাকার কাজের পরও বিপজ্জনক চুয়াডাঙ্গা-দর্শনা সড়ক

চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কটি ২০২২ সালে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হলেও মাত্র কয়েক মাসের মধ্যেই সড়কটি আবার নষ্ট হয়ে গেছে। এখন পুরো সড়কে বড় বড় গর্ত, ফাটল আর ধস— যেকারণে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আড়াই বছরে কমপক্ষে ১০ বার জোড়াতালি দেওয়া হলেও স্থায়ী উন্নতি হয়নি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ করে ঠিকাদার ও সংশ্লিষ্টরা…

Read More
image

হাইকোর্টের রায়ে মেজর সিনহা হত্যায় মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপ, গুলি করেন লিয়াকত

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় হাইকোর্টের ৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন সাক্ষর শেষে রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে নিচু আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে। রায়ে বলা হয়েছে— টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ছিলেন এ হত্যার “মূল পরিকল্পনাকারী”। তিনি…

Read More
Image

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাত ৮টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে কয়েকটি জরুরি পরীক্ষা করার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি কেবিনে আছেন। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সন্ধ্যা…

Read More
Image

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করলে অস্থিরতা বাড়ে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের ভুল ব্যাখ্যা দিলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মহানবী (সা.)-এর আদর্শে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়—যেখানে মুসলমানরা কোরআন-সুন্নাহ অনুযায়ী নিরাপদে জীবনযাপন করতে পারবেন, আর অন্যান্য ধর্মের মানুষও নিশ্চিন্তে তাদের ধর্ম পালন করতে পারবেন। রোববার রাজধানীতে সম্মিলিত ইমাম-খতিব পরিষদের জাতীয় সম্মেলনে লন্ডন…

Read More
Image

শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দণ্ডিত দুই আসামিকে প্রত্যর্পণের জন্য গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে। ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ…

Read More
Image

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে বিএনপি অটল প্রতিশ্রুতিবদ্ধ

সাভার–আশুলিয়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে বিএনপি অটল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলের সহ–পরিবারকল্যাণ সম্পাদক ও ঢাকা–১৯ আসনের মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।রোববার (২৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. সালাউদ্দিন বাবু বলেন, “এই অঞ্চলের অর্ধেক ভোটার নারী। তাই নারীদের কাছে নারী…

Read More
Image

দুই-তিন দিনের মধ্যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা জোরদার হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দুর্বল নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আঞ্চলিক সংবাদমাধ্যম ওড়িশাটিভি। সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ইতোমধ্যে ‘সুস্পষ্ট নিম্নচাপ’-এ রূপ নিয়েছে। আবহাওয়াবিদরা ধারণা করছেন, সোমবার এটি আরও ঘনীভূত হয়ে পূর্ণাঙ্গ নিম্নচাপে পরিণত হবে। বর্তমানে…

Read More
Image

শেখ হাসিনার রায়কে ঘিরে বিচারকদের ছবি–মন্তব্য সরাতে ট্রাইব্যুনালের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারকদের ছবি ও অবমাননাকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তা অপসারণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়কে ৩ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের প্যানেল এ নির্দেশ দেন। গত ১৩…

Read More
Image

আওয়ামী লীগের হাতে গণতন্ত্র কখনোই নিরাপদ ছিল না: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের হাতে গণতন্ত্র কোনোদিনই নিরাপদ ছিল না। শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ড. মঈন খান বলেন, “আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো—এই অধিকার আওয়ামী লীগ বদলে…

Read More
Image

গুম-নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১৩ সেনা কর্মকর্তা

গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে রোববার (২৩ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ হাজির করা হয়েছে। তাদের আনার সময় আদালত চত্বরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং অতিরিক্ত সেনা ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। সকাল ১০টার দিকে প্রিজনভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে নিয়ে আসে পুলিশ। পরে তাদের…

Read More