ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা প্রধান উপদেষ্টার
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির শাহাদাত বরণের ঘটনায় আগামী শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া এক জরুরি ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, “শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে…
