জেএসসি ও এসএসসি সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন নিষ্পত্তি হবে মাঠপর্যায়েই
অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে সরাসরি মাঠপর্যায়েই নিষ্পত্তি করা যাবে। সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার, জেলা বা সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা ‘ক’ ক্যাটাগরিভুক্ত এসব আবেদন নিষ্পত্তি করতে পারবেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন…
