ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ স্পষ্ট বার্তা দিয়েছেন যে, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রভাব খাটানো বরদাশত করা হবে না। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। নির্বাচন কমিশনার চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও…
