দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও তেলবাহী জাহাজের সংঘর্ষ, আহত ১০
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি যাত্রীবাহী লঞ্চ ও তেলের জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে মাঝনদীতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কেউ মাথায় আবার কেউ হাতে-পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, এমভি রেজোয়ান নামের লঞ্চটি পাটুরিয়া…
