সবাইকে নিয়ে সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

সবাইকে নিয়ে সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেছেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই একাত্তরের রণাঙ্গনের…

Read More

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বিকেল ৩টা ৫৭ মিনিটে তিনি সভাস্থলে পৌঁছান। এই আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী সভাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে মুখর হয়ে ওঠেন। তাঁরা স্লোগান দেন—‘স্বাধীনতার ঘোষক…

Read More

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বঙ্গভবনে তারেক রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তিনি বঙ্গভবনে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী অধ্যাপিকা রেবেকা সুলতানা তাঁকে উষ্ণ অভ্যর্থনা…

Read More

যুক্তরাষ্ট্রে মেলানিয়া ট্রাম্পসহ বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সাথে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়েছেন। সেখানে তিনি মেলানিয়া ট্রাম্পসহ বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন। গত ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত…

Read More

বাংলাদেশের স্বাধীনতা দিবসে রুশ রাষ্ট্রদূতের শুভেচ্ছা, সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বাংলাদেশের উন্নয়নমূলক অর্জনের প্রশংসা করার পাশাপাশি দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বুধবার (২৫ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের…

Read More
image

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তাঁরা বীর শহীদদের প্রতি এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে…

Read More

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতিকে ভারতীয় হাইকমিশনের শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় হাইকমিশন। বুধবার (২৫ মার্চ) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। শুভেচ্ছা বার্তায় বলা হয়, “ভারতের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাদের জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও…

Read More

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে এ সহযোগিতা চাওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সন্ত্রাসবাদ দমন, সংসদীয় গণতন্ত্রের…

Read More

সচিবালয়ে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ বুধবার (২৫ মার্চ) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। সভা সূত্র জানিয়েছে, বৈঠকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয় এবং চলমান জাতীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Read More

নিয়মবহির্ভূত এনআইডি সংশোধন: ইসির দুই কর্মকর্তার তিরস্কার ও পদাবনতি

নিয়মবহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের অভিযোগে দুই নির্বাচন কর্মকর্তাকে বিভাগীয় শাস্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অভিযুক্তদের মধ্যে বরিশালের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হককে তিরস্কার ও বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে এবং ভোলার দৌলতখান উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা এস এম ইশতিয়াক আহমাদকে নিম্নতর বেতন গ্রেডে অবনমিত করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) এ সংক্রান্ত দুটি…

Read More