আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জ্বালানি সংকটের কারণে সারাদেশে বেড়ে যাওয়া লোডশেডিং পরিস্থিতি আগামী সপ্তাহ থেকেই নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম’-এর আলোচনা সভায় তিনি এ কথা জানান। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, “জ্বালানিজনিত কারণে…

Read More

‘খাল কেটে কুমির আনবেন না’, ফ্যাসিবাদীদের বিষয়ে বিরোধীদলকে সতর্ক করলেন তথ্য প্রতিমন্ত্রী

বিরোধীদলকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, “খাল কেটে কুমির আনবেন না। এমন কাজ করবেন না, যাতে বাংলাদেশে আবার সেই ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।” রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী…

Read More

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদের সাক্ষাৎ: শিক্ষার্থীদের ‘মিড ডে মিল’ ও উপহার নিয়ে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ এবং সংস্থাটির শিক্ষা প্রধান নরিহিদে ফুরুকাওয়া প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও কার্যক্রম জোরদারের…

Read More

এসএসসির প্রশ্ন ফাঁসের গুজবে কান দেবেন না, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ‘গুজবে’ কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে প্রশ্ন নিয়ে জালিয়াতি বা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি…

Read More

পুলিশ ও জরুরি সেবায় জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করেছে সরকার। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দুই দিন আগেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কুমিল্লা-৬ আসনের…

Read More

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মাহদী আমিনের

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। রোববার (২৬ এপ্রিল) সকালে এক ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করেন যে, প্রশ্নফাঁস সংক্রান্ত অপপ্রচার রোধে সাইবার নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদার এই উপদেষ্টা বলেন, একটি অসাধু চক্র ডিজিটাল…

Read More

লুটপাট ও রাজনীতিকীকরণে ব্যাংকগুলো এখন মূলধনহীন: অর্থমন্ত্রী

সাবেক সরকারের আমলে আর্থিক খাতে মাত্রাতিরিক্ত রাজনীতিকীকরণের ফলে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বর্তমানে ‘খালি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, শুধু বিগত আওয়ামী শাসনামলই নয়, পরবর্তী ১৮ মাসের সময়কালও দেশের অর্থনীতির জন্য খুব একটা স্বস্তিদায়ক ছিল না। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বজেট…

Read More

এসএসসির প্রশ্ন ফাঁসের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ঢাকা শিক্ষা বোর্ডের

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হতে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (২৫ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি অসাধু চক্র সামাজিক…

Read More

শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী চক্রান্ত রুখে মেধাভিত্তিক জাতি গঠন করা হবে: সংস্কৃতি মন্ত্রী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য এবং দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই জনমনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একটি দানবীয় শক্তি পরিকল্পিতভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। শনিবার (২৫ এপ্রিল) মাগুরার মহম্মদপুর উপজেলায় অবস্থিত কাজী শালীমা হক…

Read More

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করে হকারদের জন্য এমন বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দিয়েছেন, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই…

Read More