বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে আরও জোরদার হবে অভিযান: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন এবং নির্ধারিত কোর্স সম্পূর্ণ না করার কারণে দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হচ্ছে। এই সংকট মোকাবিলায় বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন করছে সরকার। এই অনিয়ম প্রতিরোধে চলমান প্রশাসনিক অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা…
