সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; জলাবদ্ধতা নিরসনসহ একগুচ্ছ কর্মসূচিতে অংশগ্রহণ

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি ধর্মীয় স্থান জিয়ারত, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের…

Read More

জাইমা রহমানের ছবি বিকৃত করার অভিযোগে নাগেশ্বরীতে থানায় জিডি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদী হয়ে নাগেশ্বরী থানায় এই জিডি করেন। জিডির আবেদন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাসেল মামুন নামের এক ব্যক্তি…

Read More

জিয়া পরিবার যে সর্বদা জনগণের কল্যাণে কাজ করেছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে করা মানি লন্ডারিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। শুক্রবার (১ মে) দুপুরে ভৈরবের নদী বাংলা সেন্টার প্রাঙ্গণে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “বিগত…

Read More

বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১ মে) বগুড়ার শিবগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‍্যালিটি শুরু হয়।…

Read More

ঢাকা ও বাগেরহাটে নতুন এসপি নিয়োগ

ঢাকা ও বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে বদলি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পাঠানো…

Read More

সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বৈধ ৪৯ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) তাদের নির্বাচিত ঘোষণা করে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এসব প্রার্থীর নামের গেজেট প্রকাশ করা হবে। রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান…

Read More

৭ বিভাগে সমাবেশের ডাক দিল জামায়াতসহ ১১ দলীয় জোট

দেশের সাতটি বিভাগীয় শহরে নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। এরপর ১৩ জুন চট্টগ্রাম,…

Read More

ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্তমান সরকার ধর্ম নিয়ে কোনো ধরনের রাজনীতি করতে চায় না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কোনো উদ্দেশ্য সরকারের নেই এবং অতীতেও তেমনটি করা হয়নি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই হৃদ্যতাপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়কালে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং মহামতি গৌতম বুদ্ধের মূর্তির একটি প্রতিবিম্ব তুলে দেন। তারা দেশ…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধি দলের সাক্ষাৎ; জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানি শেভরন কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, শেভরন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কর্পোরেশনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’…

Read More