‘কৃষিই অর্থনীতির মূল চালিকাশক্তি, নির্বাচিত সরকার কৃষককে কেন্দ্রে রেখেছে’: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, কৃষি ও কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির প্রকৃত চালিকাশক্তি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান নির্বাচিত সরকার কৃষি ও কৃষককে দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করার কাজ শুরু…

Read More

নববর্ষের দিনে খালেদা জিয়াকে স্মরণ মির্জা ফখরুলের: ফেসবুকে শেয়ার করলেন স্মৃতিময় ছবি

বছর ঘুরে আবারও ফিরে এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছর ১৪৩৩-এর সূচনালগ্নে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়াকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্মৃতিময় ছবি পোস্ট করেন মির্জা ফখরুল। ছবিতে দেখা যায়,…

Read More

নতুন বছরে কৃষকদের উপহার: টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বাংলা বছর ১৪৩৩-এর প্রথম দিনে দেশের কৃষকদের জন্য নতুন এক সুবিধার দুয়ার উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে এদিন সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গুলশানের বাসভবন থেকে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করে। পহেলা বৈশাখের এই…

Read More

গাজীপুরের কালিয়াকৈরে কলোনিতে আগুন: পুড়লো ২০ ঘর

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ ডিভাইন কারখানার পাশে স্থানীয় এক চিকিৎসকের মালিকানাধীন টিনশেড কলোনিতে এ আগুন লাগে। এতে অন্তত ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কলোনির একটি কক্ষ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা…

Read More

পুলিশ কমিশন গঠন ও বিচার বিভাগের স্বাধীনতায় সহযোগিতা দেবে ইইউ: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই সংস্কার প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দিয়ে সহযোগিতা করতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে রাষ্ট্রদূত নতুন…

Read More

নববর্ষ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। সভায় বক্তারা নববর্ষের গুরুত্ব ও নৈতিক…

Read More

কালীগঞ্জে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয়ে তেল নিতে গিয়ে ধরা যুবক

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রভাব খাটাতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের কোটচাঁদপুর সড়কের এস আর ফিলিং স্টেশনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই যুবক পাম্পে নিয়ম ভঙ্গ করে তেল নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। এতে…

Read More

যবিপ্রবিতে অনুষ্ঠান চলাকালেই উপাচার্য আব্দুল মজিদকে অব্যাহতি, নতুন ভিসি ড. ইয়ারুল কবীর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক নজিরবিহীন নাটকীয়তার মধ্য দিয়ে উপাচার্য পদে পরিবর্তন এসেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলনের উপস্থিতিতেই বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদের অব্যাহতির আদেশ কার্যকর হয়। জানা গেছে, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে আবেদন জমাদান শীর্ষক…

Read More

বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে বর্ষবরণ: মঙ্গল শোভাযাত্রা ও কনসার্টের সুরে নতুন বছরকে বরণ

জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আহ্বানে বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩। ভোরের আলো ফুটতেই রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের চিরায়ত সুরের মূর্ছনায় শুরু হয় বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা। এর পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা, যা উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দেয়। এবারের নববর্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ঐতিহ্যের পাশাপাশি আধুনিকতার…

Read More

বিগত অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছে বিএনপি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে দু-একটি ছাড়া প্রায় সব কর্মকাণ্ডকে সাংবিধানিক বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, “চতুর্থ তফসিলে যখন দু-একটি বাদে বিগত সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া…

Read More