২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিকে চালু হচ্ছে মিড-ডে মিল: ববি হাজ্জাজ

পাইলট প্রকল্পে সফলতা পাওয়ায় ২০২৭ সাল থেকে দেশের প্রায় ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে প্রতিদিন একবেলা পুষ্টিকর খাবার দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বর্তমানে দেশের ১৫০টির বেশি উপজেলায় ৩০ লাখের বেশি শিক্ষার্থী এই কর্মসূচির সুবিধার আওতায় রয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা নগরীর একটি হোটেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি বিষয়ে…

Read More

সবাই বাংলাদেশি, কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়: ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে দেশের সার্বিক অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কেউ যেন অপতথ্য বা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং…

Read More

মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত এবং উন্নত নৈতিকতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা’ অনুষ্ঠানে…

Read More

জিয়াউর রহমানের স্বপ্নের সুসংগঠিত ও স্বনির্ভর বাংলাদেশ গড়াই লক্ষ্য: আমির খসরু

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকেই দলটি জিয়াউর রহমানের দেশপ্রেম, আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে এগিয়ে চলেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের…

Read More

৪২ বছর পর আধুনিক হচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর

দীর্ঘ ৪২ বছরের পুরোনো আইন সংশোধন করে যুগোপযোগী ও আধুনিক ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই বিধিমালার মাধ্যমে এভিয়েশন খাতকে বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন, উড়োজাহাজের নিরাপত্তা এবং আকাশপথের সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ‘বেসামরিক…

Read More

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং এর জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক বিশেষ চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট তাঁর এই দৃঢ় বিশ্বাসের কথা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, বাংলাদেশ…

Read More

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য প্রজ্ঞাপন জারি ও বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা

দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী…

Read More

জনগণের মতামত ও ভোটাধিকারকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দেয়: প্রতিষ্ঠাবার্ষিকীতে রুহুল কবির রিজভী

জনগণের মতামত ও ভোটাধিকারকে বিএনপি সর্বদাই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করাই বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ঐতিহাসিক এই…

Read More

তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে প্রজন্ম রক্ষায় ঘরে ঘরে সচেতনতার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

তামাক ও নিকোটিনের মরণঘাতী প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি উল্লেখ করেন, পর্যাপ্ত সচেতনতার অভাবেই দেশে প্রতিনিয়ত অসংক্রামক ব্যাধির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং তামাক ও…

Read More

শিল্প ও রপ্তানিমুখী কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ও আগাম লোডশেডিং সূচি প্রকাশের দাবি

দেশের শিল্প খাতের বিশ্বমানের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে দীর্ঘমেয়াদি, পূর্বানুমানযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনৈতিক নীতিনির্ধারকরা। একই সঙ্গে শিল্পাঞ্চল ও রপ্তানিমুখী কারখানাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা এবং কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে আগাম লোডশেডিং সূচি প্রকাশের দাবি তুলেছেন তাঁরা। রোববার (৩০ আগস্ট) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব…

Read More