‘বট বাহিনীর অপপ্রচারের জবাব দিয়েছে জিয়া সাইবার ফোর্স’: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সবসময়ই তথাকথিত ‘বট বাহিনী’র সুসংগঠিত অপপ্রচারের যোগ্য জবাব দিয়েছে। বুধবার (১১ মার্চ) রাজধানীর খিলক্ষেতের একটি হোটেলে সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী টুকু বলেন, “নির্বাচনকালীন সময়ে এবং যখনই কেউ বট বাহিনীর আক্রমণের শিকার হয়েছেন,…
