৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
সচিবালয়ে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকার পর অবশেষে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বের হয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় ত্যাগ করেন। সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করছেন। এই আন্দোলনের অংশ হিসেবেই বুধবার দুপুর ২টার পর থেকে…
