ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: আইএইএ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও ইরানে কোনো সমন্বিত পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির প্রমাণ পাননি জাতিসংঘের পরিদর্শকরা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন। রাফায়েল গ্রোসি জানান, সংস্থাটি ইরানে ‘পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পদ্ধতিগত ও কাঠামোবদ্ধ কর্মসূচির উপাদান’ শনাক্ত করতে পারেনি। তবে তিনি এটি…

Read More

নারায়ণগঞ্জের বিসিকে উত্তপ্ত ইফতার মাহফিল: ফ্যাসিস্টের দোসর মন্তব্যে ২ ঘণ্টা অবরুদ্ধ এমপি আল আমিন

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে একটি ইফতার মাহফিলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যের জেরে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। মঙ্গলবার (৩ মার্চ) রাতে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামীর পেশাজীবী ফোরামের আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ছড়িয়ে পড়া ভিডিওতে…

Read More

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল: বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জের বর্তমান ডিআইজি মো. মঞ্জুর…

Read More

যশোরের চৌগাছায় অনুমতি ছাড়া পুকুর খনন, অর্ধলাখ টাকা জরিমানা

অনুমতি ছাড়া পুকুর খনন ও সেই মাটি অন্যত্র বিক্রির অভিযোগে যশোরের চৌগাছায় মিলন হোসেন (২২) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাপুর গ্রামে প্রশাসনের অনুমতি ছাড়াই পুকুর সংস্কারের নামে মাটি কেটে বিক্রি…

Read More

ফরিদপুরের বোয়ালমারীতে রাস্তার ইট তুলে মাটি বিক্রির হিড়িক: এলাকাবাসীর ক্ষোভ, ভেকু আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে সরকারি রাস্তা নষ্ট করে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার তেলজুড়ী বিশ্বাসপাড়া-খালপাড় এলাকার একটি ইটের সলিং রাস্তার ইট তুলে ফেলে মাটি বহন করায় চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি ব্যবসায়ী আফতাব ও হারুন খালপাড়ের সলিং রাস্তার বিভিন্ন অংশ থেকে ইট সরিয়ে সেই পথে ট্রলির মাধ্যমে…

Read More

‘অটোপাস’ অতীত, নকলমুক্ত পরীক্ষায় কঠোর শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং মেধাভিত্তিক সমাজ গড়তে কঠোর অবস্থান নিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট ঘোষণা দেন যে, শিক্ষা ব্যবস্থায় ‘অটোপাশের’ আর কোনো সুযোগ দেওয়া হবে না। সভায় শিক্ষামন্ত্রী ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল…

Read More

দুদক চেয়ারম্যানসহ দুই কমিশনারের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং অন্য দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগপত্র জমা দেন। দুদক সূত্র জানায়, আজ দুপুর ২টা ৩৬ মিনিটে চেয়ারম্যান ও কমিশনাররা মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ…

Read More

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ: গভীর রাতে রণক্ষেত্র ক্যাম্পাস, আহত একাধিক

রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরবর্তীতে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতিতে লিপ্ত হয়। ছাত্রদলের অভিযোগ: কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি…

Read More

প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ নয়, লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বড় বার্তা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মাঝে প্রতিবেশী দেশগুলোর প্রতি বিশেষ বার্তা পাঠিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন যে, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো যুদ্ধাবস্থায় নেই এবং তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্যবস্তু কেবল মার্কিন সামরিক ঘাঁটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, “আমরা আমাদের প্রতিবেশীদের ওপর হামলা…

Read More

ইরানের সাথে আপস সম্ভব নয়, চুক্তি থেকে বারবার পিছিয়ে গেছে তারা— হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের সাথে যেকোনো ধরনের আপসের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২ মার্চ) হোয়াইট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি করেন, ইরানি শাসকদের সঙ্গে চুক্তি করা সম্ভব নয় কারণ তারা বারবার নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়িয়েছে। আল-জাজিরার বরাতে জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতির জন্য তার…

Read More