উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, দুর্নীতি নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর: সংসদে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান
বর্তমান সরকার দেশে কোনো অবস্থাতেই কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না বলে দ্ব্যর্থহীন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই প্রশ্নে সরকারি ও বিরোধী দলের মধ্যে সুদৃঢ় জাতীয় ঐক্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকলেও দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে…
