৫ বছরে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দেশের অর্ধেক জনসংখ্যা অর্থাৎ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ডের উদ্বোধনী…
