১২ মামলায় জামিন পেয়ে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
১২টি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়ে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গণমাধ্যমের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান। কারাফটকে আইভী বলেন, ‘বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক।’…
