সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ
বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে সামাজিক সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে কার্ড বিতরণের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়। সোমবার (২০ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত…
