বন্যায় বাঁশখালীতে ৩০ হাজার মাটির ঘর ধ্বংসের ক্ষত, ক্ষতি অর্ধশত কোটি টাকা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে পানি কমলেও স্থানীয় বাসিন্দাদের মাঝে ভেসে উঠছে পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের রেখে যাওয়া ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। বন্যার পানিতে দীর্ঘদিন ডুবে থাকায় উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত ৩০ হাজার কাঁচা মাটির ঘর ভেঙে পড়েছে। নিচু এলাকার ঘরবাড়ি থেকে পানি পুরোপুরি না নামায় এখনো অনেক…
