মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশু আরোগ্য কামনা করে বার্তা প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাংলাদেশের অত্যন্ত সুহৃদ বন্ধু হিসেবে পরিচিত মালয়েশিয়ার শীর্ষ নেতার দ্রুত রোগমুক্তি কামনা করে দেশের জনগণের পক্ষ থেকেও শুভকামনা জানান তিনি। সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বার্তার তথ্য নিশ্চিত করা হয়।…
