দক্ষতা বাড়িয়ে জাতীয় অর্থনীতিতে ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা কেবল ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না রাখার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি তাদের জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করার জোর আহ্বান জানান। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক একটি চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে…
